মসজিদের বিস্ফোরণ : গনশুনানিতে ৪৩ জনের সাক্ষী গ্রহন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩ পিএম
ফতুল্লার তল্লা বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরনের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গনশুনানিতে এই পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে।
বুধবার (৯সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। সোমবার সকাল ১০টা থেকে গনশুনানির সাক্ষ্যগ্রহন আসা শুরু হয়েছে মসজিদের বিস্ফোরনের প্রত্যক্ষদর্শীদের।
গনশুনানি শেষে জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, আমরা গত ৪ সেপ্টেম্বর তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ঘটে যাওয়া বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীদের গনশুনানির মাধ্যমে সাক্ষ্য গ্রহন করি।
আমাদের তদন্তের স্বার্থে এই গনশুনানি ডাকা হয়েছে। তিন দিন ধরে এই পর্যন্ত ৪৩ জন বিস্ফারণ ঘটনার লিখিত ও মৌখিক সাক্ষ্য প্রদান করেছে।
উল্লেখ্য যে গত ৪ সেপ্টেম্বর পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন সময় বিস্ফোরন হয়। বিস্ফোরনে অর্ধশতাধিক অগ্নিদগ্ধ হয়। আহতদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
এর মধ্যে এই পর্যন্ত ২৮ জন মারা গেছে, এক জন সুস্থ্য হয়ে বাড়ি ফেরেছে এবং বাকি ৮ জনের অবস্থায় সংকটাপন্ন।


