Logo
Logo
×

নগর জুড়ে

মসজিদে বিস্ফোরণের ঘটনায় কিছু লোকের বক্তব্য আপত্তিকর (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

মসজিদে বিস্ফোরণের ঘটনায় কিছু লোকের বক্তব্য আপত্তিকর (ভিডিও)
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিষ্ফোরণের ঘটনায় প্রশাসন এবং সরকারের কিছু লোকের বক্তব্য খুব আপত্তিকর বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের নেতারা।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারয়ণগঞ্জ ডিআইটি মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের নেতারা এমন মন্তব্য করেন।


সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, বিস্ফোরণের ঘটনায় মসজিদের নির্মাণ কাঠামো নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন মসজিদ অবৈধ। আমরা দুঃখের সাথে বলতে হয়; যে সময় ২৮ জন মানুষ শহীদ হয়েছে, অসংখ্য পরিবার শোকাহত, তখন এই ধরণের দায়িত্বজ্ঞানহীন বিবৃতির প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। 


এছাড়া, কিছু মহল এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের আগে এ ধরণের কথাবার্তা গ্রহনযোগ্য নয়। আমরা একজন বিচারপতির নেতৃত্বে এই ঘটনার বিচার-বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।


সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী বলেন, আমরা লক্ষ করছি এই ঘটনায় প্রশাসন এবং সরকারের কিছু লোকের বক্তব্য খুব আপত্তিকর। আপনারা জানেন বাংলাদেশে বহু রাজনৈতীকর দলের অফিস আছে যা অবৈধ। বহু অবৈধ ক্লাবও আছে সেগুলোর কোনো অনুমোদন নেই। 


কিন্তু আমরা এগুলোকে অবৈধ বলতে দেখিনা এবং এই বিষয়ে কেউ আপত্তিও জানায় না। কিন্তু তল্লার মসজিদে বিস্ফোরণের পর অনেকেই বলেছেন মসজিদটি অবৈধ ভাবে নির্মান করা হয়েছে। আমরা এর তিব্র নিন্দা জানাচ্ছি।  


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, সিনিয়র সহসভাপতি আব্দুর কাদির, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন