বৃহত্তর মাসদাইর আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১১:৪২ পিএম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রধান ও সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল এবং এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মীর জাকারিয়া জাকিরের উদ্যোগে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে ।
শনিবার ( ১৫ আগষ্ট ) দুপুরে দক্ষিণ মাসদাইর বাড়ৈভোগ ৭নং ওয়ার্ড পশ্চিম মাসদাইর বেকারি মোড় ৮ নং ওয়ার্ড ও উত্তর মাসদাইর গাবতলী ৯নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরান থেকে তেলোয়াত, মিলাদ ও দোয়া শেষে সল্প আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম সফিকুল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান বদু, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরী, সহ- সভাপতি এনায়েত হোসেন, বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সহ- সভাপতি হাজী আলাউদ্দিন মাহাজন, মোঃ শাজাহান মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক খিদির আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল সরদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নবী হোসেন,প্রচার সম্পাদক মোঃ হীরন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মোঃ সালাউদ্দিন , প্যানেল চেয়ারম্যান (২) মোঃ আতাউর রহমান প্রধান, প্রবীণ আওয়ামিলীগ নেতা মোঃ আলেপ চাঁন প্রধান, আলাউদ্দিন , নোয়াব মিয়া, শ্রী প্রদীপ মন্ডল, বৃহত্তম মাসদাইর আওয়ামিলীগ নেতা মোঃ মোস্তফা কামাল, কাজি অলিউল্লাহ, হাসান আলী দেওয়ান, আক্তার সরদার, আফজাল দেওয়ান, মোঃ বাহাদুর কাজি, ফতুল্লা থানা আওয়ামী যুব লীগনেতা মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ রবিউল ইসলাম রানা, শ্রী বিশ্বজিৎ মন্ডল শুভ, ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ফতুল্লা থানা আওয়ামী তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, ফতুল্লা থানা তাঁতী লীগ নেতা মোঃ শফিউদ্দিন বকুল, মোঃ সাইদুর রহমান, শ্রী সবুজ মন্ডল, মোঃ মনির হোসেন,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পরিবেশ সম্পাদক এস এম শাহ্ নেওয়াজ অপু , ফতুল্লা থানা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন , ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা শ্রী অভিজিৎ মন্ডল শান্ত,মোঃ রবিন খাঁন, মোঃ হৃদয় হোসেন, মোঃ জুম্মান হোসেন, মোঃ জুম্মান,মহিলা নেত্রী নাসিমা আক্তার বিউটি, ফারহানা আক্তার, শম্পা বেগমসহ নেতৃবৃন্দ।


