Logo
Logo
×

নগর জুড়ে

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আলোচনা সভা

Icon

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:৩০ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আলোচনা সভা
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায়   জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ওসি মো. আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম ব্যাপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসি) রেবেকা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারী, চেম্বার অফ কর্মাসের সভাপতি খালেদ হাসান কাজল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত মো. শহীদ বাদল, পিপি ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসাকনারায়ণগঞ্জ জেলার সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা সহ সরকারি কর্মকর্তাবৃন্দরা।


জুমে উপস্থিতি ছিলেন সিভিল সার্জন ড. মোহাম্মদ ইমতিয়াজ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিরীন বেগম সহ আরও অনেকে।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, আগামীর সন্তানরা কিভাবে ইতিহাস জানবে? তারা কিভাবে জানবে কত বছর আগে কি হয়েছিলো। তারা তো ১৯৭১ সালের যুদ্ধ দেখার সুযোগ পায়নি, ৫২’র ভাষা আন্দোলন দেখার সুযোগ পায়নি।

 

৬২’র শিক্ষা আন্দোলনের মতো দেশের ছোট থেকে বড় সব আন্দেলনে কি হয়েছিলো তা নতুন প্রজন্ম জানে না। তাদের জানাতে আওয়ামী লীগের প্রোগ্রামগুলোর মাধ্যমে। অন্তরে অনুভব করাতে হবে।


তিনি আরও  বলেন, সারা বিশ্বে বঙ্গবন্ধুর সেই ১৯ মিনিট ভাষনকে বিশ্লেষন করে তারা আজ এই ভাষনে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দিয়েছে। এই ভাষনের গুণাবলী আমাদের মাঝে ধারন করতে হবে। করোনার মতো মহামারী মোকাবেলার ক্ষমতা রাখতে হলে বঙ্গবন্ধুর চেতানাকে ধারণ করতে হবে। আপনার আমার সন্তানকে মুজিবের আদর্শের কাছে নিয়ে আসতে হবে।  

আমাদেরকেই নতুন প্রজন্মকে দেশের ইতিহাসের কাছে নিয়ে আসতে হবে। শুধু শুধু পাঠ্য বইয়ে বলা হয়নি শেখ মুজিবর মহান নেতা, এবং সাহসী ছিলেন। তার চেতনাকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে।


আলোচনা সভা শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন