জাগ্রত সংসদের উদ্যোগে ৫০০ প্যাকেট খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:২৫ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের উদ্যোগ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
শনিবার (১৫ আগস্ট )সকাল ১১ টায় নগরীর নিমতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।এর আগে সকাল ১০টা ২নং রেল গেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পকঅর্পন শ্রদ্ধাঞ্জলি করা হয়।
সংগঠনের সভাপতি রাগীব হাসান ভূইঁয়ার সভাপতিত্বে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়া সাঈদ অন্তর,সহ সভাপতি সজিব, যুগ্ন সম্পাদক আমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর আলম, অর্থ সম্পাদক মিশুক সাহা, ক্রিয়া সম্পাদক সুদিপ্ত চক্রবর্তী, প্রচার ও দপ্তর সম্পাদক মেহরাজ ইসলাম জীবন, (সাবেক) জাকারিয়া ইসলাম, কার্যকারী সদস্য নবীর হোসেন বাবু, নাদিম শিকদার অন্যান্য।


