স্মারকলিপি প্রদান
টানবাজারে মদ বিক্রির হিড়িক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১১:০৮ পিএম
সদর থানা থেকে মাত্র ২’শ ও ফাঁড়ি থেকে ১’শ গজ দূরে টানবাজার সুইপার কলোনীর আশপাশে প্রকাশ্যে বিক্রি চচ্ছে মদ। প্রতিদিন টানবাজারস্থ সেন এন্ড কোং ও সুইপার কলোনী ঘেষে সকাল থেকে রাত অবধি আসে বিভিন্ন এলাকার মাদক সেবীরা।
সুইপার কলোনীর মুষ্ঠিমেয় ব্যাক্তিদের যোগ সাজসে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পাড়া মহল্লায় পৌছে যাচ্ছে দেশয়ি মদ। এতে মারাত্মক বিব্রতকর অবস্থায় পড়েছে এলাকাবাসী।
এব্যাপারে বুধবার নয়ামাটি উত্তর র্যালী বাগান ও কুটি পাড়া এলাকাবাসীর পক্ষে কমিউিনিটি পুলিশিং এর দপ্তর সম্পাদক মাকসুদ হোসেন রকি,এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে গনস্বাক্ষরসহ একটি স্মারক লিপি প্রদান করেছে।
নারায়ণগঞ্জ টানবাজারস্থ সুইপার কলোনীতে বসবাসকারী ব্যাক্তিসহ লাইসেন্সধারীরা সেন এন্ড কোং থেকে মদ সংগ্রহ করে থাকে। সাম্প্রতিককালে সেন এন্ড কোং থেকে সুইপার কলোনী ও লাইসেন্সধারী ব্যাক্তি ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মদ কিনে নিয়ে যাচ্ছে উঠতি বয়সের যুবকরা।
প্রতিদিন সকাল থেকে রাত অবধি সেন এন্ড কোং থেকে বহিরাগত ব্যাক্তিরা মদ সংগ্রহ করছে। নয়ামাটি র্যালী বাগান ও কুটি পাড়া এলাকার আশপাশে বিভিন্ন ছোট ছোট বাহন থেকে শুরু করে প্রাইভেটকার সারিবদ্ধভাবে পাকির্ং করে রাখায় বিব্রতকর পরিস্থিতে পড়েছে এলাকাবাসী।
এব্যাপারে নয়ামাটি ও কুটি পাড়া এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে বুধবার একটি স্মারক লিপি প্রদান করেছেন। অনুলিপি নারায়ণঞ্জ-৫ আসনের সাংসদ,জেলা পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জকে দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে সরকার অনুমোদিত সেন এন্ড কোং এর পক্ষ থেকে সুইপার কলোনীর মুষ্টিমেয় কিছু ব্যাক্তিদের দিয়ে বিভিন্ন ব্যাক্তির কাছে তারা দেশীয় মদ বিক্রি করাচ্ছে। এমন পরিস্থিতিতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে শংকিত রয়েছেন।


