স্বাস্থ্যবিধি মেনে সিটি বন্ধন পরিবহনের উদ্বোধন
শহর প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৩৪ পিএম
কাভিড-১৯ করোনা ভাইরাস চলাকালে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-নারায়নগঞ্জ রুটে সিটি বন্ধন পরিবহনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ টার্মিনালে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ বাস, মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন সিটি বন্ধন পরিবহনের উদ্বোধন করেন।
স্বাগত বক্তব্য রাখেন সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উৎসব পরিবহনের চেয়ারম্যান হাজ্বী মোঃ শহীদুল্লাহ, খাজা ইরফান আলী, সাইফুল ইসলাম, দিদার হোসেন, দুলাল হোসেন সহ প্রমুখ। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২৬ টি বাস চলাচল করবে।


