Logo
Logo
×

নগর জুড়ে

শুভ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১০:৩২ পিএম

শুভ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
Swapno

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আহাদ আলম শুভর হত্যাকারীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। 

বুধবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় জামালউদ্দিন জামালের সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিহত শুভর বাবা মো. বছির, মা রওশন আরা, মনির হোসেন, মোস্তফা ভান্ডারী, আবু হাসান টিপু, মোহাম্মদ হোসেন, হানিফ, নিহত শুভর ভাই শোখন ও রোকন সহ এলাকাবাসী।

মানববন্ধনে অবিলম্বে ওই সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতারের জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, খুনীরা বাহিরে থেকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। তাদের আতংকে নিহত শুভর পরিবারের দিন কাটছে।  শুভ ১০ বছর যাবত বিদেশে ছিল। গত এক বছর আগে ব্রুনাই থেকে ছুটিতে দেশে আসে। সে ছিল রেমিট্যান্স যোদ্ধা। মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। 

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ঈদুল আযহার দিন রাতে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে খুনী রনি, রিফাত, হৃদয়, বাদশা শাওন, সুফিয়ান, রানা রকি, সোয়াদ, সজল, কালু ও রাজন।

উল্লেখ্য, চলতি বছরের ঈদের দিন শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় প্রবাসী যুবক শুভকে। সে সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ এলাকার বশিরের ছেলে৷
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন