৩ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত স্বামী-স্ত্রীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:৫০ পিএম
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া কেসি নাগ রোড এলাকার বাসিন্দা ইউসুফ আলী দেওয়ান (৯০) ও তার স্ত্রী ফিরোজা দেওয়ান (৮০)।
গত সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী দেওয়ানের তিন ঘণ্টা পর ভোর ৪ টার দিকে স্ত্রী ফিরোজা দেওয়োনের মৃত্যু হয়। পরে সকালে লাশ গ্রহণ করে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করে টিম খোরশেদ।
কাউন্সিলর খোরশেদ জানান, তিন ঘণ্টার ব্যবধানে সোমবার মধ্য রাতে করোনায় আক্রান্ত হয়ে আমলাপাড়ার বাসিন্দা ইউসুফ আলী দেওয়ান ও তার স্ত্রী ফিরোজা দেওয়ান মারা যায়। আমার টিম লাশ গ্রহণ থেকে শুরু করে দাফন পর্যন্ত সব কাজ করে দিয়েছে।
তিন আগে করোনা আক্রান্ত হওয়ার পর এই দু’জনের সুস্থতার জন্য আমাদের টিম প্লাজমা ডোনেট করেছিল। কিন্তু তাদের কাউকেই বাঁচানো যায় নি।


