Logo
Logo
×

নগর জুড়ে

তোলারাম কলেজে অগ্নিকাণ্ড

Icon

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১০:০৭ পিএম

তোলারাম কলেজে অগ্নিকাণ্ড
Swapno

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে কলেজের শেখ মুজিবুর রহমান একাডেমিক এসোসিয়েশন হলের ৫ম তলায় ব্যবস্থাপনা বিভাগের টয়লেটে এ অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হয়। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ঘটনার প্রতক্ষ্যদর্শী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, কলেজ বন্ধ থাকায় আমরা শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছিলাম। এমতাবস্থায় হঠাৎ করে একাডেমিক ভবনের ৫ তলায় ধোয়া দেখতে পেয়ে সাথে সাথে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেই।

তারপর উপরে এসে আমরা দেখতে পাই ওয়াশরুমের উপরে যে স্টোররুম রয়েছে সেখানে রাখা পরীক্ষার খাতা থেকে ধোয়া বের হচ্ছে। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসে ফোন দেই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ জানান, কলেজ বন্ধ থাকায় কয়েকজন শিক্ষক এবং দায়িত্বরত কর্মচারীরা কলেজে ছিলেন। বাইরে থেকে কয়েকজন ধোয়া দেখে কলেজে দায়িত্বরতরদের জানালে, সাথে সাথে উপস্থিত সবাই সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।


আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে তা জানা যায় নি। আগুনে ওয়াশরুমের টাইলস, জানালার কাঁচ, প্লাস্টিকের পাইপ এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

এ ঘটনায় কলেজের উপাধ্যক্ষকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী তিন কার্য দিবসের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি। ওয়াশরুমের উপরে স্টোররুমে রাখা কিছু পরীক্ষার খাতা আগুনে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন