Logo
Logo
×

নগর জুড়ে

আলোর সন্ধানের উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:৪৬ পিএম

আলোর সন্ধানের উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ
Swapno

আলোর সন্ধান (মানব কল্যানে নিয়োজিত) সংগঠনের উদ্যোগে শহরের সুবিধা-বঞ্চিত পথশিশু এবং গরীব অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) দুপুর ১২টায় চাষাঢ়া শহীদ মিনারসহ বেশ কয়েকটি স্থানে এই খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজসেবক এবং ব্যবসায়ী হাজী শাহ্ আব্দুল হালিম, বঙ্গসাথী ক্রীড়া এবং সামাজিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুর রহমান রনি।

এ সময় শাহ আব্দুল হালিম যুগের চিন্তাকে বলেন, আমরা পবিত্র জিলহজ্ব মাসে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এর আগে মাদ্রাসার ছাত্রদের জন্য চাল বিতরণ করেছি। এবং আজ শহরের বিভিন্ন পথ-শিশু এবং গরীব অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করলাম।

এই কাজের জন্য সব সময় আমি আমার বন্ধু আব্দুর রহমান রনিসহ অনেকেই পাশে পেয়েছি। আমরাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতিটি ভালো ও মানবিক কাজে এগিয়ে আসা। চেষ্টা করবো সব সময় মানবকল্যাণ মূলক কাজে নিয়োজিত রাখতে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সালাউদ্দিন পিন্টু, হাবিবুর রহমান ডলার, সেলিম রেজা, মোহাম্মদ মিঠু, সাইফুল ইসলাম অন্তর, মোহাম্মদ বাবু, মারুফ শেখ হৃদয়, আকাশ, আবির, নাফিউ, আদর প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন