ত্বকী হত্যার ৮৯ মাস উপলক্ষে আলোকপ্রজ্বালন শনিবার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:২৪ পিএম
মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৮৯ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও আলোকপ্রজ্বালনের আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এ মানববন্ধন ও পরে আলোকপ্রজ্বালন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোকপ্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। তবে করোনাভাইরাস সংক্রমণ ও মহামারির কারণে গত ৫ মাস যার যার গৃহ/অবস্থানে শুধু আলোকপ্রজ্বালন অনুষ্ঠিত হয়েছিল।


