সুন্দরবন রেস্টুরেন্ট ও কিছুক্ষণ মিষ্টি ঘরকে জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৬:০৬ পিএম
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় সুন্দরবন রেস্টুরেন্ট ও কিছুক্ষণ মিষ্টি ঘরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে সুন্দরবন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও কিছুক্ষণ মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার ফারজানা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা পারভীন জেলা পরিষদের হোসেন সরদারপুর রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুন্দরবনকে কাঁচা মাংস ও রান্না করা মাংস একসঙ্গে রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় এবং কিছুক্ষণ মিষ্টি ঘরকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এ জরিমানা করা হয়।


