জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর মিশনপাড়ায় অভিযার চালিয়ে ২৬৪ ক্যান বিয়ারসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলো- জেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ফরহাদ আহমেদ (২৮) ও বন্দর চৌড়াপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে আরেফিন শুভ (২৪)। ঈদের দিন ১ আগস্ট (শনিবার) রাতে রামকৃষ্ণ মিশনের সামনে থেকে গ্রেফতার করা হয়।
নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন চন্দ্র সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।


