Logo
Logo
×

নগর জুড়ে

ছুরি চাকু বিক্রির ধুম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:৩৬ পিএম

ছুরি চাকু বিক্রির ধুম
Swapno

বড় বড় ধারালো বটি। ছুরি। লোহার চামচ। কড়াই। নানা আকৃতির ছুরি ও চাকু। থরে থরে সাজানো। এ দৃশ্য শহরের দ্বিগুবাবুর বাজারে রেললাইনের পাশের। সামনে কোরবানির ঈদ। গরু নিতে দেখলেই বটি ও ছুরি বিক্রেতাদের চোখ জ্বল জ্বল করে উঠে। কেননা, যত গরু বিক্রি হবে তত ছুরি চাকু বিক্রি বাড়বে। 

মৌসুমী ছুরি চাকু বিক্রেতারা পসরা সাজিয়েছেন পনের দিন আগেই। এই ক’দিন কেহ দামও জিজ্ঞেস করেনি। এখন বেচাকেনা শুরু হয়েছে। ঈদের আগের দিন ছুরি চাকু বিক্রির ধুম পড়বে জানালেন বটি বিক্রেতা আলী হোসেন। 

তার মতে, এই আমরা সারাবছর দা, বটি, চামচ, কড়াই, পাটা-পুতাসহ অন্যান্য লোহার জিনিসপত্র বিক্রি করি। কোরবানির সময় আসলে ছুরি-চাকু বিক্রি করতে পারি। বছরের অন্যান্য সময় ছুরি-চাকু বিক্রির নিয়ম নেই। প্রশাসন ধরবে। কিন্তু এই ঈদের সময় অনুমতি মিলে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন