গরু নিয়ে টানাটানি না করতে এসপি’র হুশিয়ারি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:১৯ পিএম
স্থল কিংবা নৌপথে গরু নিয়ে টানাটানি না করতে আবারও হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন, কেউ গরুর দড়ি নিয়ে টানাটানি করবেন না।
যদি করেন তাহলে গরুর দড়ি কোমড়ে ঝুলবে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন অস্থায়ী পশুর হাট কড়াইতলা ও কয়লাঘাট পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহম্মেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মো. রুবেল হক, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুল হাই।
এ সময় পুলিশ সুপার হাটের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পুলিশের পক্ষ থেকে নেয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে হাটের ইজারাদার ও গরুর বেপারীদের সঙ্গে কথা বলেন।
তারা নারায়ণগঞ্জ জেলা পুলিশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সকল হাটেই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হয়তো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।


