Logo
Logo
×

নগর জুড়ে

ঈদের ছুটিতেও সেবা দিবে ‘টিম খোরশেদ’

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:০৭ পিএম

ঈদের ছুটিতেও সেবা দিবে ‘টিম খোরশেদ’
Swapno

আসন্ন ঈদুল আযহা ও ছুটির দিনগুলোতেও করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সেবা দিতে স্বেচ্ছাসেবী দল ‘টিম খোরশেদ’ নিয়ে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার দুপুরে এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ। 


কাউন্সিলর খোরশেদ বলেন, ‘আসন্ন ঈদুল আযহার দিন এবং ঈদ ছুটিতে টিম খোরশেদ তাদের সার্বিক সেবা দিতে প্রস্তুত আছে। সম্প্রতি অক্সিজেনের চাহিদা তুলনামূলক অনেক বেড়েছে। ঈদকে কেন্দ্র করে সকল হাসপাতাল, ক্লিনিক বন্ধ থাকবে।

 

যার ফলে রোগীদের ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই টিম খোরশেদ ওই সময়ে সার্বিক সেবা দিতে সর্বক্ষণ প্রস্তুত থাকবে। ঈদের দিনসহ সম্পূর্ণ ছুটির মধ্যে আমাদের টিম কাজ করবে এবং সেবা দিবে।


স্বেচ্ছাসেবী দল ‘টিম খোরশেদ’ এর কার্যক্রম সম্পর্কে দলপতি কাউন্সিলর খোরশেদ জানান, ছুটির দিনগুলোতে টিম খোরশেদ বিশেষভাবে দাফন-সৎকার, অক্সিজেন, প্লাজমা সার্পোট, টেলিমেডিসিন, করোনা রোগী হাসপাতালে আনা নেয়ার কাজ করবে। যেকোনো প্রয়োজনে সেবাপ্রার্থীদের টিম খোরশেদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন