নারায়ণগঞ্জ করোনা ভাইরাসে আক্রান্ত জেলা পুলিশের ১৪৭ সদস্যের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০১ জন। আনুষ্ঠানিক ভাবে তারা পুনরায় দায়িত্বে যোগদান করেছেন। এসময় পুলিশ সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
সোমবার (১ জুন) দুপুর ২টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনন্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ১০১ জন পুলিশ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার জায়েদুল আলম। করোনা জয়ী সকলেই নারায়ণগঞ্জে এসআই, এএসআই এবং কন্সটেবল পদে কর্মরত রয়েছেন।
পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জ করোনার হটস্পট হিসেবে পরিচিত। করোনা সংকটময় সময়ে নারায়ণগঞ্জে করোনার ভয়ালো থাবা একটু বেশী ছিলো। এ সময়ে নারায়ণগঞ্জের পুলিশ বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, মিডিয়া, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্য সকলে ফাইটারের মতো কাজ করে চলছেন। সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জে আমরা করোনা নিয়ন্ত্রণ অবস্থায় আছি।
যদিও এখানে শতাধিক সংক্রমিত হচ্ছে। আনুপাতিক হারে আগের চেয়ে অনেকটা কমে এসেছে বলে আমার মনে হয় এবং জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। মানুষকে করোনা থেকে রক্ষায় ও সচেতন করতে গিয়েই জেলা জুড়ে এ পর্যন্ত ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে ১০১ জন পুনরায় নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
তাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক স্যার মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বাকি যারা রয়েছেন তারাও সুস্থ হওয়ার পথে রয়েছেন। তারাও দ্রুত সুস্থ হয়ে যোগদান করবেন এই প্রত্যাশা করছি।
করোনা জয়ী এএসআই সূচনা আবেগ আপ্লুত হয়ে বলেন, গত ৫ মে আমার ও আমার স্বামীর করোনা পজেটিভ আসে। তখন আমরা মানসিক ভাবে অনেকাটা বিপর্য হয়ে পরেছিলাম। তারপরও মন ভাঙ্গেনি । কারন ডিআইজি স্যার, আমাদের এসপি স্যার ফোন করেন এবং সার্বক্ষণিক তারা খোজঁ খবর রাখতেন। আমি স্যারদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
আরেকজন করোনা জয়ী কনেস্টবল সাইফুল ইসলাম অভিমত ব্যক্ত করে বলেন,আমি করোনায় আকান্ত হওয়ার পরে আমার সিনিয়র স্যারদের পরামর্শে আইসোলেশনে ছিলাম। তারা সার্বক্ষণিক আমাদের খোজঁ খবর রাখেন এবং বাসায় খাবারসহ অন্যন্য সকল জিনিসপত্র পাঠিয়েছেন । তারা আমাকে মানসিক ভাবে সাহস দিয়েছিলো এজন্য আমি স্যারদের প্রতি চিরকৃতজ্ঞ ।
এ সময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


