Logo
Logo
×

নগর জুড়ে

খোরশেদ ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২০, ১০:০৮ পিএম

খোরশেদ ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির দোয়া
Swapno

করোনাভাইরাসে আক্রান্ত করোনা যোদ্ধা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সহধর্মিণী লুনা খন্দকারের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ জুন) বাদ আছর শহরের দেওভোগ পাক্কা রোড হাজী কলিমুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সহধর্মিণী লুনা খন্দকারের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সহ-সভপতি হারুনুর রশিদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে এলাহী সোহাগ, সহসাংস্কৃতিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, সহসাহিত্য সম্পাদক মো.এরশাদ আলী, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সহআইন সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সদস্য রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, আবদুল্লাহ আল মামুন, বন্দর থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান আলামিন, পারভেজ মিয়া, রিফাত প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন