Logo
Logo
×

নগর জুড়ে

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৩১ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা 
Swapno

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকাল ৫টায় শহরের ১নং রেল গেইট সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


সংগঠনের মহানগর শাখার সভাপতি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুহাম্মাদ মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ নূর হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি আহমাদ কবীর, সাংগঠনিক সম্পাদক এইচএম মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াস উদ্দিন মুহাম্মদ খালিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইনসহ প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে এম শফিকুল ইসলাম বলেন, তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার, তোমাদের মেধা হোক শাণিত ছুরির ধার। মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনও অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে। তোমরা যারা ভালো ফল করেছো, তোমাদের এই ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতেও আরও ভালো ফল করতে হবে। মনে রাখবে তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদেরকে এদেশের জনগন ও বিশ্ববাসীর সেবায় নিয়োজিত হতে হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন