Logo
Logo
×

নগর জুড়ে

অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৩০ পিএম

অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন
Swapno

গত ১৪ মে নারায়ণগঞ্জের ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া হয়েছে। এ পোর্টালগুলো হচ্ছে যুগের চিন্তা টুয়েন্টিফোর ডটকম, নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটনেট, প্রেস নারায়ণগঞ্জ ডটকম, নারায়ণগঞ্জ টুডে ডটকম ও সময় নারায়ণগঞ্জ ডটকম। 

 

বন্ধ হওয়া এই নিউজ পোর্টালগুলো দ্রুত খুলে দেয়ার দাবিতে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব ঠিক রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। সোমবার (১ জুন) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মানববন্ধনে সকল সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন