Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জের ১৩ স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৬:০২ পিএম

নারায়ণগঞ্জের ১৩ স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন 
Swapno

নারায়ণগঞ্জ নগরের বৃহৎ দুটি হাসপাতালে নতুন ২ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৪। করোনা হাসপাতালে করোনায় আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন স্বাস্থ্যকর্মী। অন্যদিকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন।  

 

দুই হাসপাতালের ১৩ জন স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩১ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ৩২৯ জন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন। মোট স্বাস্থ্যকর্মীর মধ্যে ৩৮ জন চিকিৎসক, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। এদের মধ্যে করোনা জয়ী স্বাস্থ্যকর্মীরা সকলেই পুনরায় চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন।

 

৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, করোনা হাসপাতালের মোট ৫৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫০ জন সুস্থ্য বাকি ৮ জন আইসোলেশনে রয়েছেন। নতুন ২ জন ব্যতীত বাকি ৬ জন সুস্থ হওয়ার পথে রয়েছেন। এরা সকলেই রোগীদের সেবায় নিয়োজিত  থেকে আক্রান্ত হয়েছেন।

 

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, আমাদের হাসপাতালে ১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন। বাকি ৫ জন হোম আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৩ জন চিকিৎসক আর বাকি ২ জন হাসপাতালের কর্মচারী। তারা সকলেই সুস্থ হওয়ার পথে রয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন