Logo
Logo
×

নগর জুড়ে

জিয়াউর রহমানে শাহাদৎ বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:৪৩ পিএম

জিয়াউর রহমানে শাহাদৎ বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
Swapno

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিনের উদ্যোগে মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে।


 
রোববার (৩১ মে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিবের নির্দেশে এ কর্মসূিচ নেন তিনি।


 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডস্থ উত্তর চাষাঢ়া চাঁনমারী এলাকায় মিলাদ ও দোয়া শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমান সুমন।  আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা মো. আমিনুল ইসলাম, মো. মাহাবুব রহমান, মনির, মিজান, আল-আমিন, ইমন সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন