Logo
Logo
×

নগর জুড়ে

আমরা খানপুরবাসী সংগঠনের উদ্যোগে দ্বিতীয় দফায় ঈদসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:৪৪ পিএম

আমরা খানপুরবাসী সংগঠনের উদ্যোগে দ্বিতীয় দফায় ঈদসামগ্রী বিতরণ
Swapno

আমরা খানপুরবাসী সংগঠনের উদ্যোগে দ্বিতীয় দফায় এক হাজার দুঃস্থপরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৩ মে ) দুপুরে খানপুর ব্রাঞ্চরোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাবের সভাপতি ও আমরা খানপুরবাসী সংগঠনের আহবায়ক মো. জাহাঙ্গীর কবির পোকন এ ঈদসামগ্রী বিতরণ করেন।


এসময় মো. জাহাঙ্গীর কবির পোকন বলেন, প্রথম দফায় সংগঠনের উদ্যোগে এক হাজার দুঃস্থপরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এখন আরও এক হাজার দুঃস্থপরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হলো। সংগঠনে পক্ষ থেকে এই সাহায্যে অব্যাহত থাকবে। ঈদের পর আপনাদের সমস্যা হলে সংগঠনের সাথে আপনার যোগাযোগ রাখবেন, সহায়তা করা হবে। বিরাজমান করোনাভাইরাস এই মহামারির সময় আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। বারবার সবান দিয়ে হাত ধোবেন। অযথা বাহিরে ঘুরাঘুরি করবেন না।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. হানিফ কবির বাবুল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন, এস এম বাতেন, কাজী মো.সেলিম, আব্দুল লতিফ মন্টু, পোলস্টার ক্লাবের সভাপতি আলমগীর কবির বকুল, সদস্য মাইনউদ্দিন মাইনু, শাজাহান সাজু, রিপন, মহসিন, হাকিম, বাদশা মনির, মো. এহসান, হাজী মনির, আলাউদ্দীন, আব্দুল হালিম ও মো. জামান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন