Logo
Logo
×

নগর জুড়ে

ঈদের আনন্দে উদ্ভাসিত হোক নগরের প্রতিটি পরিবার : সুলতান মাহমুদ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৫:০৭ পিএম

ঈদের আনন্দে উদ্ভাসিত হোক নগরের প্রতিটি পরিবার : সুলতান মাহমুদ
Swapno

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক  বিবৃতিতে বলেছেন, মাহে রমজান রহমত, মাগফিরাত আর নাযাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে আগমন করেছিল। রমজান পরিসমাপ্তির পথে, এ অবস্থায় আমাদের করোনা নামক মহামারি থেকে বাচঁতে এবং  নিজেদের ঈমান মজবুত করতে বেশি বেশি তওবা-ইস্তেগফার করতে হবে। 


শনিবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।


মুহা. সুলতান মাহমুদ বলেন, আসন্ন ঈদুল ফিতরে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায়, গরীব, দিনমজুর এবং সমাজের মধ্যবিত্তদের যেন সহযোগিতা করতে পারি সে চেষ্টাই করা উচিত। তওবা-এস্তেগফার আর মানবিক মূল্যবোধেই যেন হয় মাহে রমজানের পরিসমাপ্তি। পরিশেষে তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দে উদ্ভাসিত হোক নগরের প্রতিটি পরিবার। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন