Logo
Logo
×

নগর জুড়ে

১২ হাজার পরিবারের ঈদসামগ্রী পৌঁছে দিলেন কাউন্সিলর বাবু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৪:৫০ পিএম

১২ হাজার পরিবারের ঈদসামগ্রী পৌঁছে দিলেন কাউন্সিলর বাবু
Swapno

নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর উদ্যোগে এবং এসবি স্যাটালাইট ক্যাবল টিভি নেটওয়াকের্র তত্ত্বাবধানে ১২ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে ১৭ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে এ ঈদসামগ্রী পৌঁছে দেয়া হয়। 

 

এসময় কাউন্সিলর বাবু এলাকাবাসী উদ্দেশ্যে বলেন, সারাদেশ আজ করোনা মহামারি নিয়ে আতংকিত। এই মুহূর্তে আমাদের উচিৎ সরকারি নির্দেশনা মেনে সচেতন থাকা। আমরা নিজেরা সচেতন থাকলে আমাদের পরিবার ও সমাজ সুরক্ষিত থাকবেন। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত আদায় করবো। 

 

তিনি আরও বলেন, আমি বাবু যত দিন আল্লাহ্ রহমতে বেচে আছি আমার ওয়ার্ডে কেউ না খেয়ে থাকবে না। আপনাদের কিছু দরকার হলে আমাকে ফোন করবেন আমি পাঠিয়ে দেব।

 

উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন