Logo
Logo
×

নগর জুড়ে

দুই হাজার পরিবারের মাঝে সন্ধি’র ঈদসামগ্রী বিতরণ

Icon

শহর সংবাদদাতা

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৪:৪৯ পিএম

দুই হাজার পরিবারের মাঝে সন্ধি’র ঈদসামগ্রী বিতরণ
Swapno

প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে পশ্চিম দেওভোগের জনপ্রিয় ও সামাজিক সংগঠন ‘সন্ধি’।শনিবার (২৩ মে) সকালে দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় দুই হাজার পরিবারের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিলো-মুরগী, পোলাও চাউল, চিনি, সেমাই, ইত্যাদি। এসব ঈদসামগ্রী পেয়ে হাসি ফোটে অসহায় পরিবারগুলোর মাঝে।

 

সংগঠনের সভাপতি মো.নূরউদ্দিন সাগরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র পরিচালক কবির হোসেন, সাদেকুর রহমান, মাহবুব খান বাবু, সরকার আলম, রতন বেপারী, মো. আলাউদ্দিন প্রমুখ।

 

বিতরণকালে মো. নূরউদ্দিন সাগর বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহাদুর্যোগ চলছে। আর এ দুর্যোগেই মানব সেবা করার উত্তম সময়। আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এর আগেও আমরা দুস্থ ও অসহায়দের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনামূলক লিফলেট বিতরণ করেছি।

 

তিনি আরও বলেন, শুধুমাত্র আমরা বা জনপ্রতিনিধিরা এ দুর্যোগে এগিয়ে আসলে চলবেনা। এর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কেননা, আমি মনে করি সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের একটি লোকও না খেয়ে থাকবেনা।

 

সংগঠনের এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রোহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শাহীন সরকার, মো. জামান, মো. সালাউদ্দিন, মো. ইকবাল বেপারী, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল, সহসংগঠনিক সম্পাদক মো. আব্দুল কালাম, মো. অহেদ আলী ভূইয়া রবিন, কোষাধক্ষ্য মো. মমিনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আরিফুর রহমান হাসিব, প্রচার সম্পাদক মো. নাজমুল হাসান পাপ্পু, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. অভি চৌধুরী, মো. রাশেদুল হাসান রাব্বী, দপ্তর সম্পাদক মো. সায়েম  সহদপ্তর সম্পাদক শংকর দাস, কার্যকরী সদস্য ফরিদ হাওলাদার, খালিদ হোসেন পলাশ, লুৎফর রহমান, সুমন রায় প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন