Logo
Logo
×

নগর জুড়ে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুব ঐক্য পরিষদের ঈদ উপহারসামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ মে ২০২০, ১১:২২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুব ঐক্য পরিষদের ঈদ উপহারসামগ্রী বিতরণ
Swapno

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও মহামারি করোনাভাইরাস পরিপ্রেক্ষিতে ৩৫ দিনের কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব ঐক্য পরিষদের আয়োজনে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় মহানগরের বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র, ভাসমান মানুষ ও কর্মহীন ২২৫টি পরিবারের মুখে হাসি ফোটালেন।


শুক্রবার (২২ মে ) সকাল ১১টায় নাসিক ১৮নং ওয়ার্ডের শীতালক্ষ্যা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে-চাল, পোলাও চাল, সেমাই, দুধ, চিনি, মুগ ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।


জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সমন্বয়কারী প্রদীপ কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সদস্য রিপন ভাওয়াল,  সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদ নেতা রিপন রুদ্র, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, সদস্য সচিব ভজন দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সদস্য সচিব রিপন কর্মকার, গনেশ সাহা, তপন মালাকার, সমির দেবনাথ, বিকাশ সাহা, প্রণব রায়, রাজিব দাস, বলাই ঘোষ, পিযুষ, বিপুল, মিঠু, অপু, সুমন, অভিজিৎসহ নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন