Logo
Logo
×

নগর জুড়ে

মডেল ডি ক্যাপিটাল গ্রুপের উদ্যোগে খানপুরে অর্থ বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২০, ১১:০২ পিএম

মডেল ডি ক্যাপিটাল গ্রুপের উদ্যোগে খানপুরে অর্থ বিতরণ
Swapno

মডেল ডি ক্যাপিটাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুদুজ্জামান মাসুদ এর উদ্যোগে খানপুর ব্রাঞ্চরোডে সাবেক ফুটবল খেলোয়াড়, দুঃস্থ পরিবার, চিকিৎসাবাবদসহ কয়েকজনকে বাসস্থান নির্মণের জন্য অর্থ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) দুপুরে খানপুর ব্রাঞ্চরোডে নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাবের সভাপতি ও আমরা খানপুরবাসী সংগঠনের আহবায়ক মো. জাহাঙ্গীর কবির পোকন। 


এসময় জাহাঙ্গীর কবির পোকন বলেন, আপনারা জানেন, মামুদুজ্জামান মাসুদ সাহেব সবসময় বিপদ গ্রস্তদের সাহয্য সহযোগিতা করে থাকেন। তিনি আমাদের এলাকার গর্ব যিনি দানে বিশ্বাসী প্রচারে নয়। খানপুরের কৃতি সন্তান। ঐতিয্যবাহী পরিবারের সুসন্তান। ক্রিকেট, ফুটবল খেলোয়াড়সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিম, দুঃস্থ সব জায়গাতেই এই দানবীর এর সাহায্য সহযোগিতার হাত রয়েছে। মাসুদ সাহেব একজন বড় মনের মানুষ। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বুদ্ধিদীপ্ত উদ্যোগ আর মহানুভতায় এই দানবীরের হাত বৃহত্তর খানপুরসহ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে।


এছাড়া, এই করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার এবং বারবার হ্যান্ডস্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন। অপ্রয়োজনে ঘরের বাহির হতে বিরত থাকাসহ সবাকে ঈদ এর শুভেচ্ছা জানান পোকন।  


এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হানিফ কবির বাবুল, খানপুর ইসলামী কাফেলার সাধারণ সম্পাদক সামসুজ্জামান ভাষানী, আমরা খানপুরবাসীর যুগ্ম আহবায়ক আলগীর কবির বকুল, যুগ্ম আহবায়ক মো. নিজাম উদ্দিন, এস এম বাতেন, আব্দুল লতিফ মন্টু,। সদস্য শাহজাহান সাজু, মিশাল, মো. সেলিম, মাইনদ্দিন মাইনু, আলাউদ্দিন, ওমর ফারুক, জামান, হাকিম, আল-আমিন, গিয়াসদ্দিন, মিশু, নাছিরউদ্দিন মামুন, মহসিন, পারভেজ, হালিম, রিপন, কাশেম, মনির ও বাদশা মনির, এহসান, রিপন, আমির প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন