Logo
Logo
×

নগর জুড়ে

জেলা যুবদল নেতা তান্নার উদ্যোগে ইফতার বিতরণ 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৫৩ পিএম

জেলা যুবদল নেতা তান্নার উদ্যোগে ইফতার বিতরণ 
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তান্নার উদ্যোগে অসহায় দুস্থ্য মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ডন চেম্বার এলাকার এ ইফতার বিতরণ করেন তিনি।


এসময় আশরাফুল ইসলাম তান্না বলেন, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। কিন্তু এবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারনে ঈদ আনন্দ মানুষের মাঝ থেকে হারিয়ে গেছে। করোনায় সারা পৃথিবীতে প্রায় সাড়ে তিন লাখ লোক প্রাণ হারিয়েছেন। বাংলাদেশেও এর সংক্রমণ ছড়িয়ে পরেছে। তাই সাবধানতার কোন বিকল্প নেই। সবাইকে তার নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষে আমরা নারায়ণগঞ্জের অসহায় মানুষের কাছে সামান্য ইফতার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি। আপনারা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্যে দোয়া করবেন।


ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা ফখরুল হাসান, সুমন মোল্লা, সুজন মোল্লা, বনি আমিন, রিয়াজ, জানু, সোহেলসহ বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন