শহরের পরিচিত মুখ মো: শামীম। দীর্ঘ ৩৬ বছর যাবত পত্রি মাহে রমজানে সে রোজাদার মুসলমান ভাই বোনদের সেহরীর খাওয়ার আহবান জানিয়ে মাইকিং করেন। রিক্সায় মাইক বসিয়ে আমলাপাড়া, উকিলপাড়া, কালীরবাজারসহ নারায়ণগঞ্জের অলিগলিতে লোকজনদের জাগিয়ে তোলার কাজটি নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন তিনি।
মো: শামীম সোনালী ব্যাংকের কর্মচারী। তিনি স্বেচ্ছায় ও ব্যক্তিগত উদ্যোগে তিন যুগ ধরে এই মহতি কাজটি করে যাচ্ছেন। তিনি জানান, তার এ কাজ কাজল বেগম নামী সুহৃদয়বান নারী সহ শাকিল, বাবু ও রাজা নামের তিন জনসেবী এ কাজে সহযোগীতা করে থাকেন। পবিত্র রমজান মাসে তার সহযোগীরা পুলিশী বাধার মুখে মাইকিং করে রোজাদরদের সেহরী খাওয়ার কজাটি করতে পারছেন না।
এ বিষয়ে শামীমের সাথে যোগাযোগ করলে সে আক্ষেপ করে জানায় যে, করোনায় তার এ মহতী কাজ বিঘ্ন ঘটছে। করোনা সংকটে তার হায়াত দারাজের জন্য সবার নিকট দোয়া কামনা করেন। তিনি যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বৎসর এ রকম মহতী কাজের সাথে যুক্ত থেকে জনগণের উপকার করে যেতে পারেন।


