Logo
Logo
×

নগর জুড়ে

খানপুর হাসপাতালে নাভানা গ্রুপের ৪টি ভ্যান্টিলেটর প্রদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২০, ১০:৩৮ পিএম

খানপুর হাসপাতালে নাভানা গ্রুপের ৪টি ভ্যান্টিলেটর প্রদান
Swapno

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সুবিধার্থে নাভানা গ্রুপের পক্ষ থেকে ৪টি ভ্যান্টিলেটর প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলার করোনা সমন্বয়কারী ও জেলা প্রশাসক মোহাম্মদ মো. জসিম উদ্দিনের কাছে প্রতিষ্ঠানের পক্ষে এগুলো হস্তান্তর করা হয়। 


এসময় জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এজন্য জনসাধারণের মধ্যে সচেনততা বৃদ্ধি করতে হবে। সরকারের আন্তরিক ইচ্ছায় নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালকে করোনা রোগীদের জন্য পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।’ এ হাসপাতালে রোগীদের যথার্থ চিকিৎসার জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাক্তিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

জেলা প্রশাসক জানান, নাভানা গ্রুপ থেকে চারটি ভ্যানটিলেটর দেয়ার ফলে এ হাসপাতালে আইসিও চালু করা সম্ভব হবে। রোগীদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। তিনি নাভানা গ্রুপের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি থেকে আগামীকাল আরো দুইটি ভ্যানটিলেটর প্রদান করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, কোষাধ্যক্ষ প্রণব রায় প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন