Logo
Logo
×

নগর জুড়ে

৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতীকী মানববন্ধন 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ মে ২০২০, ১০:১০ পিএম

৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতীকী মানববন্ধন 
Swapno

৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতীকী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা। বুধবার (১৩ মে)  বিকাল ৪ টায় ২ নং রেলগেইট চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

তিনদফা দাবিগুলো হলো-সকল শিক্ষাপ্রতিষ্ঠানের এই বছরের বেতন-ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টারের টিউশন ফি মওকুফ, অনাবাসিক শিক্ষার্থীদের বাসাভাড়া মওকুফে প্রজ্ঞাপন ও রাষ্ট্রীয় বরাদ্দ, সকলের জন্য পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করা ছাড়া অনলাইন ক্লাস-পরীক্ষা না নেওয়া।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, ফতুল্লা থানা শাখার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, বন্দর থানার সদস্য সচিব রাকিবুল হাসান রবিন প্রমুখ। 

 

এসময় সুলতানা আক্তার বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ দরিদ্র। করোনাকালীন সময়ে মানুষ কর্মহীন হওয়ায় এদের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বেতন ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়া মওকুফের সরকারি প্রজ্ঞাপনের দাবি যুক্তিসঙ্গত। দেশের অধিকাংশ ছাত্রের অনলাইন ব্যবস্থা নেই। তাই পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইনে পরীক্ষা নেয়া যাবে না।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন