ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ মে ২০২০, ১০:০৬ পিএম
করোনায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করে ইসলামী আন্দোন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। বুধবার (১২ মে) সকাল ১০টায় নগর কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
নগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুর হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ যুক্ত বিবৃতিতে বলেন, করোনায় লকডাউন পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এমতাবস্থায় মানবিকভাবে আমাদের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। গত ১ এপ্রিল থেকে শুরু করে বিভিন্ন সময়ে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৩২ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ইফতার ঈদসামগ্রী বিতরণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সরকারসহ দেশের বিত্ত্ববানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, প্রত্যেকে যার যার নিজস্ব পরিমণ্ডল থেকে সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই।
এসময় উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি মুহা. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এম. শফিকুল ইসলামসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।


