Logo
Logo
×

নগর জুড়ে

বিধি নিষেধ মানছেনা কেউ

না’গঞ্জে জমে উঠছে ঈদ মার্কেট

Icon

মো: জসিম উদ্দিন 

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৫:৪০ পিএম

না’গঞ্জে জমে উঠছে ঈদ মার্কেট
Swapno

নারায়নগঞ্জ শহরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবানুনাশক ব্যবহার করা, মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার করাসহ মোট আটটি শর্তের একটিও কেউ মানছেনা। বিধি নিষেধের তোয়াক্ক না করেই নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার।

 

সরকারী অনুমোদনের পর আটটি শর্ত জুড়ে ব্যবসায়ীদের দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত দেয়। তবে আটটি সর্তের একটিও মানছেনা ক্রেতা ও বিক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ, আমরা নিরুপায় ক্রেতারা সচেতন না।

 

তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে নিয়ম ভাঙ্গছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সারাবিশ্বের ন্যায় সমগ্র বাংলাদেশ যখন আতঙ্কে তখন নারায়নগঞ্জে কোন মানুষের মধ্যে নেই কোন উদ্বেগের ছাপ। 


কিন্তু করোনা পরিস্থিতি ঢাকার পর নারায়নগঞ্জের স্থান। নারায়ণগঞ্জ শহরের কলেজরোড এলাকার বাসিন্দা জুয়েল জানান, শহরের মার্কেটগুলোতে ঢুকলে মনে হয়না দেশে কোন মহামারি চলছে। সামাজিক দূরত্বতো দুরের কথা কারো মাঝে নেই বিধি নিষেধের বালাই।

 

উপচে পড়া ভিড় লেগেছে সকল শপিংগুলোতে। মঙ্গলবার (১২ মে) দুপুরে মার্কেট গুলোতে উপচে পড়া ভিড় লক্ষণীয়। নারায়নগঞ্জ শহরের প্রান কেন্দ্র সমাবায় মার্কেটের দোকান গুলোতে বিধি নিষেধ মানা হচ্ছে না। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান মালিক জানান, সরকারি নির্দেশের যে আটটি শর্ত দেওয়া হচ্ছে আমরা সব শর্ত মেনে দোকান পরিচালনা করছি। দোকানের সামনে স্বেচ্ছাসেবক রেখে দিয়েছি। কিন্তু ক্রেতারা সামাজিক দূরত্বের বিধি নিষেধ মানছেনা।

 

তারা সচেতন না হলে আমাদের কি করার আছে। তিনি বলেন করোনা পরিস্থিতির মধ্যে আমাদের দোকান খুলে রাখা ঠিক হয়নি। তবে কোন উপায়ও নেই। কোটি টাকার গার্মেন্টস সামগ্রী রয়েছে ঈদকে কেন্দ্র করে আমাদের পূর্ব প্রস্ততি থাকে দোকান না খুললে আমাদের চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে হতো। 


জামতলা এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, কেউ কোন বিধি নিষেধ মানছেনা। আমি মার্কেটে আসার পর কোন প্রশাসনিকের নজরও দেখছি না। তবে প্রশাসনের মনিটরিং ব্যবস্থা না থাকলে নারায়নগঞ্জে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিতে পারে।

 

এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন  জানান, চার ফুট দূরত্বে ক্রেতাদের অবস্থান, শপিংমলগুলোর সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা, ক্রেতা বিক্রেতা উভয়ের মাস্ক পড়া,স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়াসহ ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। এই আট দফা নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন