Logo
Logo
×

নগর জুড়ে

দৈনিক যুগের চিন্তা অফিসে চুরি

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ মে ২০২০, ০৫:৩২ পিএম

দৈনিক যুগের চিন্তা অফিসে চুরি
Swapno

লকডাউন শিথিল হওয়ায় নগরীতে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। সোমবার দিবাগত রাতে চাষাড়া সায়াম প্লাজার তৃতীয় তলায় নারায়ণগঞ্জের পাঠক প্রিয় পত্রিকা দৈনিক যুগের চিন্তা কার্যালয়ে চুরি সংঘটিত হয়েছে।

 

অফিসের পূর্ব পাশের রুমের জানালার গ্রীল কেটে চোরেরা নগদ ৭০ হাজার টাকা, একটি আইফোন সিক্স প্লাস, আরেকটি মোবাইল ও কিছু গুরুত্বপূর্ণ জিনিসসহ মোট দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল সকালে অফিস খোলার পর চুরির ঘটনা ধরা পড়ে।

 

এ সময় অফিসের চেয়ার, টেবিলসহ সবকিছু  তছনছ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করার পরপরই চাষাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওয়াহিদুজ্জামান ও সদর থানার এসআই মো: শাফিউল আলম চাষাড়া সায়াম প্লাজার তৃতীয় তলায় অবস্থিত দৈনিক যুগের চিন্তা পত্রিকা অফিস পরিদর্শন করেন।

 

এ সময় তাদেরকে সিসি টিভির ফুটেজ দেখানো হয়। তারা যে জানালার গ্রীল কেটে চোর ভেতরে ঢুকেছে সেই জানালা পরখ করে দেখেন। অফিসে কর্মরত সংবাদকর্মী ও দায়িত্বশীলদের সাথে কথা বলেন। পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন দু’একদিনের মধ্যেই গ্রীলকাটা চোর চক্রের হোতাকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করবেন। 


সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, পত্রিকার কাজ শেষে সোমবার (১১  মে) দিবাগত রাত পৌণে ১২ টায় অফিস বন্ধ করে সকলেই বাড়ি চলে যায়। মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় অফিস খুলে দেখা যায় পুরো অফিস তছনছ। চেয়ার-টেবিল সব উলটপালট করা। প্রতিটি টেবিলের ড্রয়ারগুলোও তছনছ করা ছিল।

 

অফিসের ক্যাশ থেকে বেতনের নগদ ৭০ হাজার টাকা, একটি আইফোন সিক্স প্লাস যার মূল্য ৬০ হাজার টাকা ও আরেকটি মোবাইল ফোন যার মূল্য ৭ হাজার টাকা এবং আরো কিছু মূল্যবান জিনিসসহ মোট দেড় লাখ টাকার মালামাল চুরি গেছে।

 

অফিসের পূর্ব পাশের রুমে গিয়ে দেখতে পাওয়া যায় ওই রুমের জানালার গ্রীল কাটা। অফিসের সিসি টিভি ফুটেজ চেক করে দেখা যায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে পূর্ব পাশের জানালার গ্রীল কেটে চিকন ও লম্বা এক যুবক বয়সের চোর অফিসের ভেতরে প্রবেশ করে। জানালা দিয়ে ঢুকেই সে একটি গেঞ্জি দিয়ে মুখ ঢেকে নেয়।

 

এরপর টর্চ লাইট জ্বালিয়ে চোর অফিসের সবকিছু তছনছ করে। প্রতিটি টেবিলের ড্রয়ার তছনছ করে নগদ টাকা, আইফোন ও আরেকটি মোবাইল এবং কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন