হঠাৎ যেন পাল্টে গেছে শহরের চিরচেনা দৃশপট। সড়কে নেমে পড়েছে অধিক যানবাহন। করোনা পরিস্থিতিতে শহরে অধিকাংশ দোকানপাট খোলা থাকায় শহরজুড়ে যানজট লক্ষ্য করা গেছে। শহরের প্রধান অনেক এলাকা ফিরছে পুরনো চেহেরায়। শহর ঘুরে এমন চিত্রই দেখাগেছে। অপরদিকে, নারায়ণগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতেকরে উদ্বিগ্ন হয়ে পড়েছে সচেতন মহল।
জানাযায়, করোনা ভাইরাসের কারনে প্রয়োজনীয় মালামাল কাঁচামাল, মাছ, ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ ঘোষনা করেন প্রশাসন। কিন্তু গত দু’দিন ধরে শহরে সাধারন মানুষের উপস্থিতি বেড়েগেছে। শহরে বেড়েছে যানবাহনের সংখ্যাও।
শহরঘুরে দেখাগেছে, চাষাড়ার মোড়, মেট্রো সিনেমা হল মোড়, ১নং রেলগেট, ২নং রেলগেট, নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অবশ্য শহরের বড় বড় শপিং মল খোলার কারনে মার্কেটগুলোর সামনে যানজটের দেখা মিলছে। একশ্রেনীর মানুষ সামাজিক দূরত্ব না মেনে শপিং শুরু করে দেয়ায় ভিড় জমছে রাস্তাঘাটে।
কালির বাজার থেকে পুরান কোর্ট এর চিত্র। দুপুর একটার দিকে চতুরমুখি যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন না চললেও সিএনজি, অটোরিক্সা, রিক্সাসহ কর্ভারভ্যান এর চলাচল বৃদ্ধি পেয়েছে। এছাড়া মার্কেটগুলোর সামনেও ভিড়ের কারনে সৃষ্টি হচ্ছে যানজট।
ঈদ আসন্ন হওয়ায় রাস্তায় বেড়েছে রিক্সা, অটোরিক্সাসহ সিএনজি চলাচল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লকডাউনের মধ্যে রাস্তায় হাজার মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। কিন্তু লকডাউন এখনও বলবৎ রয়েছে। তারপরেও কীভাবে এমনটা হয় এ নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। শহরের রাস্তাঘাটে ভিড় দেখে মনে হচ্ছে যেন লকডাউন পুরোপুরি উঠে গেছে।


