Logo
Logo
×

নগর জুড়ে

শহরের ছিন্নমূল মানুষের জন্য বাসদের ‘কমিউনিটি কিচেন’ সেবার ১০ দিন 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ মে ২০২০, ১০:১৭ পিএম

শহরের ছিন্নমূল মানুষের জন্য বাসদের ‘কমিউনিটি কিচেন’ সেবার ১০ দিন 
Swapno

ভয়াবহ করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে শহরের ভাসমান নিরন্ন মানুষদের একবেলা খাবারের কর্মসূচি ‘কমিউনিটি কিচেন’ সাফল্যের ১০ দিন ছিল গতকাল।


জেলা বাসদের উদ্যোগে ২ নং রেলগেইট দলীয় কার্যালয়ে শতাধিক মানুষকে সন্ধ্যায় একবেলা খাওয়ানোর মধ্যদিয়ে ২ মে এ কার্যক্রম শুরু হয়। খাদ্যগ্রহণকারী ছিন্নমূল মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ায় করোনা পরিস্থিতিতে দূরত্ব রক্ষা করে কার্যালয়ে আর খাওয়ানো সম্ভব হচ্ছে না কারণে এখন নেতা-কর্মীরা রান্না করে প্যাকেটে খাবার পরিবেশন করছে। 


এ আয়োজনের সময়ে উপস্থিত ছিলেন, জেলা বাসদ সমন্বক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু ন্ঈাম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি সুলতানা আক্তার, বন্দর শাখার আহ্বায়ক মুন্নি আক্তার প্রমুখ। 

 

‘কমিউনিটি কিচেন’ বিষয়ে নিখিল দাস বলেন, শহরের ভাসমান মানুষের অনেকেরই পারিবারিক বন্ধন নেই। আবার এদের মধ্যে আছে প্রতিবন্ধী মানুষ, রয়েছে অনেক পথশিশু। লকডাউন পরিস্থিতির কারণে এরা প্রায় অনাহারে দিনযাপন করছে। এদের দুরাবস্থার কথা চিন্তা করে বাসদ জেলা শাখার উদ্যোগে আমাদের সীমিত সামর্থের মধ্যে শহরের ছিন্নমূল মানুষের একবেলা খাবারের আয়োজন করা হয়েছে। সমাজের মানুষের সহযোগিতায় আমরা দুর্যোগকালীন সময়ে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন