নগরীতে পারভিন ওসমানের পক্ষে ত্রান সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মে ২০২০, ০৭:৩১ পিএম
প্রায়ত জননেতা বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনি জননী পারভিন ওসমান ও যুব সমাজের অহংকার আজমেরী ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ নগরীরর রেলষ্টেশন এলাকায় ছিন্নমুল ৩শত ৫০ জনকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনি ও রবিবার জননী পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে মোঃ রিপন, জাহাঙ্গীর আলম, শাকিল, সাইফুল, সৌরভ, আকাশ শাহেন শাহ, শামীম, হাবীব, স্বাধীন, মহিউদ্দিন ছিন্নমুল মানুষের মাঝে খাবার পৌছে দেয়।
এ বিষয়ে তারা বলেন, মহামারি করোনার কারনে কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় মানুষ আজ অর্ধাহারে অনাহারে দিনাতি পাত করছে। মানুষের এ করুন অবস্থা দেখে জননী পারভীন ওসামন ও যুব সমাজের অহংকার আজমেরী ওসমান ভাইয়ের পক্ষে আমরা মানুষের পাশে দাড়িয়েছি। আমরা এসকল ছিন্নমুল মানুষকে ঈদ সামগ্রীও বিতরণ করবো।


