Logo
Logo
×

নগর জুড়ে

হাসপাতালে ভিড় করছেন কারখানার শ্রমিকরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ০৪:১২ পিএম

হাসপাতালে ভিড় করছেন কারখানার শ্রমিকরা
Swapno

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের সিদ্ধান্ত আর বিকেএমই এর নির্দেশে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের সকল গার্মেন্ট ফ্যাক্টরী। প্রতিদিনই শ্রমিকদের আনাগুনা বাড়ছে গার্মেন্টসগুলোতে।

 

একদিকে করোনার ভয়াল ঝুঁকি অপর দিকে দেশের অর্থনীতি টিকিয়ে রাখার অভিপ্রয়াস। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস গুলোতে কর্মরত শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য জনিত সমস্যা দেখা দিলেই সংশ্লিষ্ট কর্মকর্তা আর মালিকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

 

সাধারণ জ্বর সহ অন্যান্য স্বস্থ্য সমস্যা পড়া শ্রমিকদের করোনায় আক্রান্ত সন্দেহে নিশ্চিত হওয়া সহ চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নব স্থাপিত ফ্ল কর্ণার/ করোনা ট্রায়াজ সেন্টারে।


খোঁজ নিয়ে জানা গেছে, করোনাইভাইরাস সংক্রমনে আক্রান্ত সন্দেহে প্রতিদিনই শত শত শ্রমিক ভিড় করছে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে। চলমান করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানা খুলে দেয়ায় একদিকে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি অন্যদিকে বেড়েছে শ্রমিকদের ভোগান্তি।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের মাঝে সামান্য করোনা উপসর্গ কিংবা কারও অসুখ আছে বলে সন্দেহ হলেই কারখানা থেকে তাদের চাপ দিয়ে করোনার রিপোর্ট নিয়ে আসতে বলা হচ্ছে। অন্যথায় কারখানায় শ্রমিকদের কাজ করতে দেয়া হবে না, এমন কথা জানানো হয় শ্রমিকদের। তাই শ্রমিকরা চাকরি হারানোর ভয়ে প্রতিদিনই খানপুর হাসপাতালে টেস্ট করতে চলে আসছেন।


খানপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা সঞ্চয় বলেন, রোববারেও সকাল থেকে মোট ২৬ জন শ্রমিক মৃদু উপসর্গ ও উপসর্গহীন ছাড়াই করোনা টেস্ট করতে চলে এসেছেন।

 

এ সময় তারা তাদের রিপোর্টের জন্য বার বার অনুরোধ করতে থাকেন কারখানায় কাজ করার জন্য। পরে মৃদু উপসর্গ নিয়ে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকিদের বহির্বিভাগে সেবা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।


ডা. শামসুদ্দোহা সঞ্চয় আরও বলেন, গার্মেন্টে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা হাসপাতালে টেস্ট করতে ছুটে আসছেন। নেগেটিভ ফলের সার্টিফিকেট নিয়ে তারা কারখানায় ফিরে যেতে চান।

 

কিন্তু এভাবে হাজার হাজার শ্রমিক যদি আমাদের কাছে করোনা ভাইরাসের রিপোর্ট নিতে টেস্ট করতে আসেন তাহলে তো আমরা বিপাকে পড়ে যাব। তখন আক্রান্ত ব্যাক্তিদের সেবা দেয়া কঠিন হয়ে পড়বে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন