Logo
Logo
×

নগর জুড়ে

টিম খোরশেদ ও টাইম টু গিভ’র উদ্যোগে বিনামূল্যে সবজী বিতরণ   

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১০ মে ২০২০, ০৫:৪৫ পিএম

টিম খোরশেদ ও টাইম টু গিভ’র উদ্যোগে বিনামূল্যে সবজী বিতরণ   
Swapno

বাংলাদেশে করোনা আঘাত হানার পর  গত ৮ ই মার্চ থেকে শুরু হওয়া সচেতনতা বৃদ্ধি স্যানিটাইজার তৈরী ও বিতরণ, করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার, টেলি-মেডিসিন সেবা ও খাদ্য সহায়তার পরে টাইম টু গিভ ও টিম খোরশেদ-১৩ ভিএস কোভিড-১৯ যৌথ উদ্যোগে দিগুবাবুর বাজার থেকে নগদ অর্থে সবজী কিনে ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় বিনা মূল্যে দুঃস্থ জনগণের মাঝে বিতরণ শুরু করেছে। রবিবার (১০ মে) সকালে মাসদাইর ও গলাচিপা এলাকার ৪টি স্পটে ১ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে ১২ মন সবজী বিতরণ করা হয়।

 


টিম খোরশেদ-১৩ এ প্রধান সমন্বয়কারী ও টিম লিডার এবং টাইম টু গিভ এর এডমিন প্যানেলের সদস্য কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও টাইম টু গিভ এর মুখপাত্র আহমেদ জিদান বলেন, যতদিন করোনা সংকট চলবে আমরা ততদিন বিভিন্ন উপায়ে আমরা যৌথ ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশা-আল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন