Logo
Logo
×

নগর জুড়ে

টাকা কবরে বা চিতায় নিতে পারবেন না : সেলিম ওসমান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২০, ১০:২৯ পিএম

টাকা কবরে বা চিতায় নিতে পারবেন না : সেলিম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ থেকে পয়সা কামাই করে আত্মগোপন করে যারা রয়েছেন তারা সে টাকা নিয়ে চিতায় বা কবরে যেতে পারবেন না উল্লেখ করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, অনেক ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেছেন। ডাক্তার নার্সের জন্য প্রায় এক কোটি টাকা সহযোগিতা করা হয়েছিলো। বাড়ি আপনাদের নারায়ণগঞ্জে না, টাকা কিন্তু নারায়ণগঞ্জ থেকে উপার্জন করেন।  আমি কোনো ধমক হুঁশিয়ারি দিচ্ছি না। বলছি উপরের দিকে তাকান আল্লাহকে স্মরণ করুন।  যতকিছুই বলেন টাকা পঁয়সা কিছুই নিতে পারবেন না পকেটে করে। পারলে মানুষকে সহযোগিতা করেন। 

 

শনিবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ কলেজ মাঠে শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সেলিম ওসমানবলেন, আমরা তিন ভাই খান সাহেব ওসমান আলী সাহেবের নাতি। এক ভাই নাসিম ওসমান চলে গেছেন। এরপর শামীম ওসমান রাজনীতিতে আসে। তারপর আমি। আমরা দুইটা ভাই আছি। জীবন থাকতে যেন আমরা দুইটা ভাই এ নারায়ণগঞ্জবাসীর গোলামী করে যেতে পারি, এ দোয়া করবেন। 

 

শামীম ওসমান আমার মত পাবলিসিটি করেন নাই উল্লেখ করে সেলিম ওসমান জানান, শামীম ওসমান প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে রাতের অন্ধকারে পৌঁছে দিয়েছে। আমার মত সে পাবলিসিটি করে নাই।  কারণ তার নেতাকর্মী বেশি তারাই ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছেন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে ২ লাখ ৩০ হাজার কেজি চাল আমার কমিশনার, মেম্বার, কাউন্সিলরদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। চালের পর আমরা চিন্তা করেছি খাদ্যদ্রব্যের সাথে সাথে ওষুধের প্রয়োজন হতে পারে। তারজন্য আমরা ২০ হাজার মানুষকে ৯০০ টাকা করে বিকাশের মাধ্যমে আমরা পাঠাচ্ছি।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অব ইন্ডস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, জাতীয় পার্টির জেলা আহবায়ক আবুল জাহের, চেম্বার পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ২৩ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন