কার্যক্রমের দুই মাস পূর্ন হলো
করোনার সাথে খোরশেদের যুদ্ধ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ মে ২০২০, ০২:৩০ পিএম
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ শহরে কাজ শুরু করে চলছেন নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তার নেতৃত্বাধীন টিম খোরশেদ ১৩ বনাম কোভিড-১৯এর প্রত্যক্ষ কার্যক্রমের দুই মাস পূর্ন হলো। টিম খোরশেদ ১৩ মধ্য জানুয়ারি থেকেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ও ডেংগু সম্পর্কে জনগনকে সচেতন করতে প্রচারনা শুরু করেন।
বাংলাদেশে প্রথম বারের মত গত ৮ মার্চ নারায়নগঞ্জে দুইজন করোনা পজিটিভ সনাক্ত হওয়ার দিন থেকেই আমরা প্রত্যেক্ষ ভাবে করোনা প্রতিরোধে কাজ শুরু করেন খোরশেদ ও তার টিম। ৯ ই মার্চ ২০ হাজার লিফলেট ছাপিয়ে মহানগরীতে বিতরণ,স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে মানুষের দৃষ্টি আকর্ষণ, জুম্মার নামাজে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তব্য রাখা এবং লিফলেট মাস্ক বিতরণ করতে থাকেন তিনি।
মাকসুদুল আলম খোরশেদ বলেন,আমাদের সচেতনামূলক কার্যক্রম চলাকালীন সময়ে ১৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় একজনের মৃত্যু ঘটে। ফলে সারাদেশের মত নারায়নগঞ্জেও করোনা ভীতি ছড়িয়ে পরলে বাজারে স্যানিটাইজারের চাহিদা বেড়ে যায়। বাড়ায় একদিনেই সংকট সৃষ্টি হওয়ায় টিম খোরশেদ ১৯ মার্চ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিশ্ব সাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী স্যানিটাইজার বানানো শুরু করি। ২৮ শে মার্চ ৫০ এমএলের ৬০ হাজার বোতল স্যানিটাইজার ও ১০ হাজার বোতল ২৫০ এমএলের লিকুইড হ্যান্ড তৈরী ও বিতরণ করা হয়।
করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করলে মৃতদেহের দাফন ও সৎকার নিয়ে অমানবিক অবস্থার সৃষ্টি হয়। আত্মীয় স্বজন,বন্দু,প্রতিবেশীরা,এমনকি পরিবারের লোকজনও যখন মৃতদেহ সৎকার ও দাফনে অনীহা জানাতে শুরু করে তখন ৩০ শে মার্চ টিম খোরশেদ ১৩ বনাম কোভিড-১৯,নারায়নগঞ্জের জেলা প্রশাসক,নাসিক মেয়র ও সিভিল সার্জনের কাছে আবেদন করে তারা করোনা আক্রান্ত মৃতদেহ গোসল, জানাযা,দাফন ও সৎকার করতে আগ্রহী হয়।
৭ এপ্রিল টিম খোরশেদ নারায়নগঞ্জে করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের জন্য আবেদন জানান। ৮ এপ্রিল প্রথম করোনা সাসপেক্ট আফতাবউদ্দিনের দাফনের মাধ্যমে শুরু করে। ৮ মে পর্যন্ত ৪১ জনকে দাফন ও সৎকার করেন টিম খোরশেদ। এর মধ্যে ১২ জন কভিড ১৯ পজিটিভ,২২ জন সাসপেক্ট ও ৭ জন ছিল স্বাভাবিক ভাবে মৃত্যুবরণকারীর মৃতদেহ।
খোরশেদের এই টিম করোনা মহামারী শুরু হওয়ার পরপরই ১৩ এপ্রিল থেকে টেলি মেডিক্যাল সেবা দেয়া শুরু করি।প্রথমে ৫ জন ও বর্তমানে ৮ জন চিকিৎসক হটলাইনের কল ট্রান্সফারের মাধ্যমে প্রতিদিন ১২ ঘন্টা ফ্রী সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন ২১৫ থেকে ২৫০ জন আমাদের সেবা গ্রহন করে থাকে। ৬ মে পর্যন্ত ২৩ দিনে ৫২৮৩ জনকে সেবা দিয়েছেন।
জানাগেছে,আগামী সপ্তাহ থেকে বিভিন্ন জেলা থেকে কম মূল্যে সবজী কিনে এনে ওয়ার্ডবাসীর মধ্যে বিনামূল্যে বিতরণ ও ঈদের পূর্বে ভর্তূকী মূল্য খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করা করবে খোরশেদ বাহিনী। এছাড়াও সরকারি ত্রাণ ও বিভিন্ন ব্যাক্তি এবং সংগঠনের সহায়তায় ওয়ার্ডবাসীকে দীর্ঘ মেয়াদি খাদ্য সহায়তা দেয়ার কাজ করে যাচ্ছে টিম খোরশেদ ১৩ বনাম কোভিড-১৯ এর ত্রাণ বিতরন টিম।
সরকারী ত্রাণ বিতরণ ছাড়া বাকী সকল প্রকল্পে টিম খোরশেদ কে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠন টাইম ২ গিভ। টিম খোরশেদ ১৩ বনাম কোভিড-১৯ এর টিম লিডার ও প্রধান সমন্বয়কারী ও টাইম-২ গিভ এডমিন প্যানেল মেম্বার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁর নেতৃত্বে ৫০ জনের একটি টিম গত দুই মাস যাবত করোনা মোকাবেলায় দিন রাত কাজ করে যাচ্ছে।


