Logo
Logo
×

নগর জুড়ে

জন্মদিনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ শাহেদের

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৪০ পিএম

জন্মদিনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ শাহেদের
Swapno

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের জন্মদিন উপলক্ষ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) জন্মদিনের বিকেলে খানপুর এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

 

এছাড়া রাত থেকেই ফেসবুক ও মুঠোফোনে হাজারো শুভেচ্ছায় সিক্ত হন শাহেদ। দিনটিকে তিনি করোনায় কর্মহীন মানুষের জন্য উৎসর্গ করেছেন বলে জানান।

 

উল্লেখ্য ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন শাহেদ আহমেদ। ছোট বেলা থেকেই রাজনীতি করা তার শখ ছিল। সেখান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে পথচলা শুরু হয় তার। সেই পথচলার দীর্ঘপথ অতিক্রম করে নিজের রাজনৈতিক কর্মের বিনিময়ে মহানগর ছাত্রদলের সভাপতি পদ পেয়ে যান। এখানেই মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করে সফলতার দেখা পান শাহেদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন