রাজীবের উদ্যোগে কর্মহীন নেতাকর্মীদের উপহারসামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৩৬ পিএম
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সরকার কর্তৃক লকডাউনের কবলে পড়া কর্মহীন ঘরবন্দী নেতাকর্মীদের নগদ অর্থসহ উপহারসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব।
শুক্রবার (৮ মে) বিকেলে মহানগর ছাত্রদলের সহসভাপতি হামিদুর রহমান সুমন ও ছাত্রদল নেতা রুহুল আমিনের সার্বিক সহায়তায় ১২নং ওয়ার্ডস্থ খানপুর রেললাইন এলাকায় নেতাকর্মীদের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
মহানগর ছাত্রদল সহসভাপতি সুমন বলেন, মাহে রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাশুকুল ইসলাম রাজিব ভাই কর্মহীন নেতাকর্মীদের জন্য এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। জাতীয়তাবাদী বিএনপি সর্বদাই মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। এমন সংকটাপন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরা দুস্থ অসহায় ও মধ্যবিত্ব পরিবাররের জন্য কাজ করে চলছেন। প্রতিনিয়ত নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে আমাদের নেতাকর্মীরা মানুষকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে মানবিক দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও অব্যাহত থাকবে।


