Logo
Logo
×

নগর জুড়ে

ইউএস বাংলা মেডিকেল কলেজে ও এসএমডিএসএন’র উপহার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:২৪ পিএম

ইউএস বাংলা মেডিকেল কলেজে ও এসএমডিএসএন’র উপহার বিতরণ
Swapno

সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জ (এসএমডিএসএন) ও মেডিসিন ক্লাব ইউএস-বাংলা মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

গত দুইদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে চার কেজি চাল, আধা কেজি কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এবং একটি হাত ধোয়ার সাবান।

 

উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্বাচিপ ও বিএমএ নারায়ণগঞ্জ শাখার কার্যকরী সদস্য ডা. শাহেদ শুভ, ডা. সোহেল রানা ভুইয়া কনক, সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়ক ডা. মো. এম এইচ সজীব তালুকদার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের (ইচিপ) সাধারণ সম্পাদক ডা. আশরাক সাদ পিয়াস, মেডিসিন ক্লাব ইউ-এস- বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ প্রমুখ।

 

সর্বাত্মক সহযোগিতায় ও দিক নির্দেশনায় ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), নারায়ণগঞ্জ শাখার সিনিয়র নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে ডা. মো. শাহেদ শুভ জানান, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে বাংলাদেশও চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে রিকশা চালক, ভ্যান চালকসহ দিন মজুর শে্িরণর লোকজন। তাই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জ ও মেডিসিন ক্লাব, ইউ-এস বাংলা মেডিকেল কলেজ শাখা।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ এর ১০০ গরীব-দুঃখী পরিবারকে আজকে আমরা উপহারসামগ্রী দিয়ে সাহায্য করেছি। তাছাড়া আমরা আমাদের নিয়মিত টেলিমেডিসিন সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি এবং নারায়ণগঞ্জের জন্য নির্ধারিত ডেডিকেটেড করোনা হাসপাতাল খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতলে ডাক্তার-নার্সদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট সরবরাহ করার ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছি।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন