Logo
Logo
×

নগর জুড়ে

চাষাড়ায় আলপাইন নীট ফেব্রিক্স  শ্রমিকদের বিক্ষোভ

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:১৩ পিএম

চাষাড়ায় আলপাইন নীট ফেব্রিক্স  শ্রমিকদের বিক্ষোভ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বকেয়া বেতনের দাবিতে নগরীতে চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আলপাইন নীট ফেব্রিক্স লি. এর শ্রমিকরা। মালিকপক্ষ দফায় দফায় আশ্বাস দিয়েও ২ মাসের বকেয়া বেতন পরিশোধ না কারয়  দাবিতে বৃহস্পতিবার (৭ মে) চারটা থেকে নগরীর চাষাড়া চত্ত্বরে সড়কে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। 

 

পরে শিল্প পুলিশ ও সদর থানা পুলিশ শ্রমিকদের নানাভাবে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর আগামী ১২ মে বেতন পরিশোধের লিখিত অঙ্গীকার দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

 

শ্রমিকদের দাবি, দুই মাসের বেতন বকেয়া রেখে গত ২৫ মার্চ কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এরপর কয়েক দফায় বেতন কথা বলেও কথা রাখেননি। বেতন না দেয়ায় তাদের মধ্যে এই অসন্তোষ সৃষ্টি হয়েছে। চাষাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন