Logo
Logo
×

নগর জুড়ে

ছিন্নমূল ও অসহায় মানুষের ভরসা বাসদের ‘কমিউনিটি কিচেন’

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:০৬ পিএম

ছিন্নমূল ও অসহায় মানুষের ভরসা বাসদের ‘কমিউনিটি কিচেন’
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর অসহায় ও ছিন্নমূলের জন্য জেলা বাসদের উদ্যোগে চলমান রয়েছে কমিউনিটি কিচেনের। বৃহস্পতিবার (৭ মে) এ কমিউনিটি কিচেনের ষষ্ঠ দিন অতিবাহিত হলো। 

 

করোনা দুর্যোগের সময়ে প্রতিদিন একবেলা খাবারের কর্মসূচির অংশ হিসেে ২নং রেলগেটস্থ দলীয় কার্যালয়ে গত ২মে সন্ধ্যায় শতাধিক ছিন্নমূল মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে কমিউনিটি কিচেনের কার্যক্রম শুরু হয়।  ইতিপূর্বে এ কমিউনিটি কিচেনস হয়ে উঠেছে ছিন্নমূল ও অসহায় মানুষের একবেলা খাওয়ার ভরসার স্থল।

 

এ বিষয়ে বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস বলেন, ভয়াবহ দুর্যোগে কর্মহীন নিরন্ন মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই করোনাকালে চরম দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে আছে ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষ। এই ভাসমান মানুষের অনেকেরই পারিবারিক বন্ধন নেই। আবার এদের মধ্যে মানুষিক ভারসাম্যহীনও রয়েছে। রয়েছে পথশিশু। লকডাউন পরিস্থিতির কারণে এরা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। এদের দুরাবস্থার কথা চিন্তা করে বাসদ জেলা শাখার উদ্যোগে আমাদের সীমিত সামর্থের মধ্যে প্রতিদিন শতাধিক মানুষের একবেলা খাবারের আয়োজন করা হয়েছে। সমাজের মানুষের সহযোগিতায় আমরা দুর্যোগকালীন সময়ে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখি।


এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, এম.এ.মিল্টন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন