Logo
Logo
×

নগর জুড়ে

টেলিমেডিসিন যতদিন প্রয়োজন ততদিন চলবে : খোরশেদ

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৭:৫৬ পিএম

টেলিমেডিসিন যতদিন প্রয়োজন ততদিন চলবে : খোরশেদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা মহামারি  প্রকোপ আকার ধারন করার পরপরই ১৩ এপ্রিল থেকে টেলি মেডিক্যাল সেবা দেয়া শুরু করে টিম খোরশেদ ১৩ বনাম কভিড ১৯ নামে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথমে ৫ জন ও বর্তমানে ৮ জন চিকিৎসক হটলাইনের কল ট্রান্সফারের মাধ্যমে প্রতিদিন ১২ ঘন্টা ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন।

 

কাউন্সিলর খোরশেদ জানান, প্রতিদিন ২১৫ থেকে ২৫০ জন আমাদের সেবা গ্রহণ করে থাকে।৬ই মে পর্যন্ত ২৩ দিনে ৫২৮৩ জনকে আমরা সেবা দিয়েছি। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরে অনেক চিকিৎস সেবা করে দেয়ায় করোনার পাশাপাশি গাইনি, ডায়াবেটিকসসহ নিয়মিত চেকআপ করতে হয় এমন রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া শুরু করায় আমরা টেলিমেডিসিন সেবা চালু করার সিদ্ধান্ত নেই।

 

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার বাইরে থেকে ও আমরা অনেক ফোন পেয়েছি এবং সেবা দান করেছি। আমরা জুন মাসের শেষ পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজন হলে সময় সীমা বৃদ্ধি করা হবে।

 

টেলি মেডিক্যাল টিমের উদ্যেক্তা কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। হটলাইন ম্যানেজমেন্ট ও সমন্বয়ের দায়িত্বে আশরাফুজ্জামান হিরা, সহকারি সমন্বয়কারী আরাফাত খন্দকার নয়ন, ডক্টরস টিম লিডার ডা.ফরহাদ জেনিথ। আইডিয়া পার্টনার টাইম টু গিভ, পরিচালনায় টিম খোরশেদ ১৩ বনাম কভিড ১৯।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন