Logo
Logo
×

নগর জুড়ে

শহরে শুধুই একটি বাজার বেড়েছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৪:৫৫ পিএম

শহরে শুধুই একটি বাজার বেড়েছে
Swapno

সিটি কর্পোরেশন কর্তৃক জিমখানার আলাউদ্দিন খান স্টেডিয়ামে দ্বিগুবাবুর বাজারের খুচরা বিক্রেতাদের সরিয়ে নেয়ার চেষ্টা মোটেই ফলপ্রসূ হয়নি। দ্বিগুবাবুর বাজারের কোন দোকানীই সেখানে সরে যায়নি। ভ্যানে করে তরকারি বিক্রেতা ও ভ্রাম্যমান মাছ বিক্রেতারাই শুধু সেখানে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ঘাটি গেড়েছে। 


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে জিমখানা মাঠে ৫০-৬০ জন তরকারি ও পাঁচ-ছয় জন মাছ বিক্রেতার আগমন ঘটে। এসব তরকারি বিক্রেতারা আগে শহরে ভ্যানে করে ঘুরে ঘুরে তাদের পন্য বিক্রি করতো। মাছ বিক্রেতারাও তাই। তবে, এদের মধ্যে নতুন জিমখানা বাজারের কয়েকজন মাছ বিক্রেতারাও রয়েছে।

 
এদিকে, দ্বিগুবাবুর বাজার সেই আগের অবস্থাতেই রয়ে গেছে। তবে, কিছু বিক্রেতা উকিলপাড়া ফুটপাতে চলে গেছে বলে পাইকারি বিক্রেতারা জানিয়েছে। বাকীরা বহাল তবিয়তে এখনো দ্বিগুবাবুর বাজারেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। 
 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন